Friday, October 31, 2014

কালনাগিনী আবার ছোবল দিল। এ পৃথিবী থেকে পাওয়া সৌন্দর্য আর আমার ঈশ্বরকে আঁকড়ে ধরে আবার সামলে নিলাম। কাল সন্ধ্যায় দেখলাম আকাশে অর্ধেক চাঁদ ঢেকে যাচ্ছে ধূসর মেঘের আড়ালে, শান্ত  নিস্তব্ধতায় আকাশ জুড়ে অপার্থিব সৌন্দর্য...এ পৃথিবীর কোনো বিষাক্ত ক্রুরতা ছুঁতে পারে না তাকে।

হলউইনকে কেন্দ্র করে বাসস্টপে ছেলেমেয়েদের মধ্যে উচ্ছাস, উত্তেজনা, হাসি, কলরোল...অভিজ্ঞতাহীন, সুন্দর ছেলেবেলা...অক্টোবরের শেষদিন আজ...বড় অন্যরকম চলে যাচ্ছে এবছরটা...

আজ সকাল শুরু "একদিন ছুটি হবে...অনেকদূরে যাবো...নীল আকাশে সবুজ ঘাসে খুশীতে হারাবো"...আমার ছেলেবেলায় এ গান বাজতো "রেডিও বাংলাদেশ- ঢাকা" য়...তখন এ গান সত্যিই এনে দিত নীল আকাশ, সবুজ ঘাসের হাতছানি...