Jibon o Moner Manush
Friday, July 13, 2012
একাকিত্ব মানেই.....
একাকিত্ব মানেই আবার তোমার দেখা পাওয়া
একাকিত্ব মানেই নিজের মনকে পড়তে চাওয়া
একাকিত্ব মানেই ক্লেদাক্ত, ব্যস্ত প
ৃথিবীকে দূরে ঠেলে ফেলা
একাকিত্ব মানেই হীরের কুঁচিগুলোকে খুঁজে ফেরার পালা।
অপেক্ষা কোরো
একদিন আসবেই
সেই প্রজাপতি,
রামধনু রং তার ডানায় ছড়িয়ে -
একদিন আসবেই
সেই পাখি,
সাতসুরের কারুকাজ-ভরা গান গেয়ে -
একদিন উঠবেই
সেই সূর্য,
পৃথিবীর সব অন্ধকার মুছে দিয়ে -
ফুল, তুমি অপেক্ষা কোরো।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)